সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম এর নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২০ মে) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ.এম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম.নূরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহমেদ, এডভোকেট জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সিনিয়র সাংবাদিক আজম জহিরুল ইসলাম, তিলক রায় টুলু, শামীম খান, হুমায়ুন কবীর, সুজিত কুমার দাস, সাদেকুর রহমান সেলিম, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি শাহ্ মহসিন মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, শাহজাহান কবির, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল কাদির, এইচ.টি তোফাজ্জল হোসেন, মোখলেছুর রহমান, আবু সাঈদ প্রমুখ। 
বক্তারা এ সময় বলেন, রোজিনা ইসলামের সঙ্গে সচিবালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তা বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য হতে পারে না। এই ঘটনাটি সাংবাদিকদের বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রæত নিঃশর্ত মুক্তির দাবী ও এ ঘটনার সাথে জড়িত হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। 
গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ.এম খায়রুল বাসার গৌরীপুরে কর্মরত সকল সাংবাদিকদের শুক্রবার কলম বিরতির ঘোষণা দেন।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com