সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পানি দিয়ে ইট ভাটা নষ্ট করলো ভ্রাম্যমাণ আদালত

পানি দিয়ে ইট ভাটা নষ্ট করলো ভ্রাম্যমাণ আদালত


কাওসার হামিদ,তালতলী (বরগুনা) প্রতিনিধি॥


বরগুনার তালতলীতে অননুমোদিত একটি ইঁভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত একই সাথে ইট পোড়ানোর জন্য সংগ্রহ করা কাঠ ২৬ হাজার টাকায় নিলামে বিক্রি করে দিয়েছে। বুধবার উপজেলার নলবুনিয়া গ্রামে বাচ্চু মিয়ার ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন।নির্বাহী ম্যাজিস্ট্রেটেটের এ সুত্রে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ইটভাটার মালিক বাচ্চু মিয়া ইট পোড়ানোর জন্য পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বা কোন অনুমতি দেখাতে পারেনি। কাঠ দিয়ে ইট পোরানো হলে পরিবেশের ব্যাপক ক্ষতিকর। তাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রস্তুতকৃত কাঁচা ইট ফায়ার সার্ভিসের পানির মাধ্যমে নষ্ট করে দেয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com