মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
স্বাস্থ্যমন্ত্রনালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাগারে প্রেরনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
১৯ মে বুধবার বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে কুমিল্লার কর্মরত সাংবাদিক, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম, প্রথম আলো বন্ধু সভা মানববন্ধন করেন।
মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আহসান মানিক, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারন সম্পাদক এম ফিরোজ মিয়া, সহ-সভাপতি সাইয়েদ মাহমুদ পারভেজ, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি গাজীউল হক সোহাগ, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারন সম্পাদক হুমায়ূন কবির জীবন, কুমিল্লা টেলিভিশন জানালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দূর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় রোজিনা ইসলামকে মিথ্যামামলায় গ্রেফতার দেখানো হয়েছে যা স্বাধীন সাংবাদিকতায় দূর্ণীতিবাজদের নগ্ন হস্তক্ষেপের বহি:প্রকাশ। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃস্বর্ত মুক্তি দিতে হবে।
Leave a Reply