সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নানা আয়োজনে এমপি বাহারের জন্মদিন পালন করল কুমিল্লা মহানগর কৃষকলীগ

নানা আয়োজনে এমপি বাহারের জন্মদিন পালন করল কুমিল্লা মহানগর কৃষকলীগ


কুমিল্লা ব্যুরো:


নানা আয়োজনে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদিন বাহারের শুভ জন্মদিন পালন করল কুমিল্লা মহানগর কৃষকলীগ।
এ উপলক্ষে বুধবার বিকেলে নগরীর দৈয়ারা মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলমের বাসভবনে কেককাটা, আলোচনা সভা, দোয়া মিলাদ ও শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
কুমিল্লা মহানগর কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সংরাইশ শিশু পরিবার (বালিকা) এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাঈফ উদ্দিন রনী, মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল হালিম, ২২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী ফারুক আহম্মেদ, মহানগর যুবলীগ নেতা সালেহ আহম্মেদ রাসেল, কৃষকলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আলমঙ্গীর কবির, ২২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, যুবলীগ নেতা মনির শেখ, জামাল খায়ের মজুমদার, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, মনজুরুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন রাজু, মোঃ শাকিব, আরহাম ফারুকী আবিরসহ আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেককাটা আলোচনা সভা দোয়া ও মিলাদ শেষে প্রায় শতাধিক অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা করেন কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদিন বাহারের শুভ জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় কুমিল্লা মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম বলেন, কুমিল্লার উন্নয়নের রুপকার হাজী আকম বাহাউদ্দিন বাহার। তিনি সুস্থ থাকলে ভাল থাকলে কুমিল্লা ভাল থাকবে। মহান সৃষ্টিকর্তার নিকট সবসময় ওনার সুস্থতার জন্য দোয়া করি। কুমিল্লাবাসীও দোয়া করে। আমাদের অভিভাবক ভাল থাকলে আমরা ভাল থাকবো। তিনি সবসময় কুমিল্লাবাসীর জন্য জীবনের এই দীর্ঘ সময় ব্যায় করেছেন। আল্লাহ ওনাকে দীর্ঘজীবি করুক মানুষের কল্যানে কাজ করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com