বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবীতে পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে

সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবীতে পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে


পীরগঞ্জ  ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে 
।বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের পূর্ব চৌরাস্তায় পীরগঞ্জ উপজেলার সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউষ্টি পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পৌর প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, দেলওয়ার হোসেন দুলাল সরকার, ভোরের দর্পন প্রতিনিধি আসাদুজ্জামন আসাদ, ডেইলি ইন্ডাষ্ট্রি প্রতিনিধি দীপেন রায়, যায়যায়দিন প্রতিনিধি নসরতে খোদা রানা, রিপোর্টাস ক্লাবের সভাপতি আওলাদ হোসেন লিটন, থানার প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন প্রমূখ।
এ সময় বক্তরা, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাঁকে হেনস্থাকারীদের বিচার দাবী করে বলেন, স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধ করতেই ওই সাংবাদিককে আটক রেখে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকতা কোনো অপরাধ নয়। স্বাধীন সাংবাদিকতা সংশ্লিষ্ট সকল কালাকানুন বাতিল করার জোর দাবী জানান সাংবাদিক নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com