বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ৭ পুলিশসহ আহত ১৫ আটক ১২

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ৭ পুলিশসহ আহত ১৫ আটক ১২


আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বুধবার সকালে প্রায় ৩০ বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ সময় বিবাদমান গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাসুদ শেখ ও সরোয়ার খাঁ গ্রুপ এবং একই গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সোহেল ও ইউনিয়ন আ’লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ময়েনদিয়া গ্রামের মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে বুধবার (১৯ মে) সকালে পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। মারাত্মক আহত ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের সুজন শেখ (২৫), সুমন বিশ্বাস (৩০), নিজান (২০) ও ইব্রাহীম (৩০)। এছাড়া আহত ৩ পুলিশ সদস্যকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কে এম মাহমুদুর রহমান বলেন, আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে মান্নান মাতুব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে বুধবার সকালে মাসুদের লোকজন আমার গ্রুপের লোকদের বাড়িঘর ভাংচুর করে। বিষয়টি আমি আঁচ করতে পেরে বোয়ালমারী ও সালথা থানা পুলিশকে জানিয়েছিলাম। মাসুদ শেখ বলেন, মান্নান মাতুব্বরের সাথে দল না করায় সে প্রায়ই আমার লোকদের লাঞ্চিত করত। গত সোমবার আমার চাচা ময়েনদিয়া বাজারে গেলে তাকে আক্রমণের চেষ্টা করলে তিনি দ্রুত মোটরসাইকেলযোগে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া আছে। বুধবার সকালে মান্নান মাতুব্বরের লোকজন আমার গ্রুপের লোকদের উপর অতর্কিতে আক্রমণ করে এবং বাড়িঘর ভাংচুর করে।এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com