শেখ রনদ সিমান্ত,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের,কালীগঞ্জে ফিলিস্তিনি মুক্তিকামী নিষ্পেষিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সমর্থন ও আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনের নিরস্ত্র নিরীহ জনগনের উপর ইসরাইলের সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সব মানুষের ঐক্যের আহ্বান জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
আজ বুধবার (১৯ মে) দুপুর ১২ টার সময় কালীগঞ্জ প্রেস ক্লাবের সামনে, ফিলিস্তিনের নিরস্ত্র নিরীহ জনগনের উপর ইসরাইলের সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন,বঙ্গবন্ধু পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা।দুর্নিবার সংগঠন কালীগঞ্জ লালমনিরহাট।সামাজিক কল্যাণ সংগঠন কালীগঞ্জ লালমনিরহাট।সুপ্রভাত,কালীগঞ্জ লালমনিরহাট ও বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন,লালমনিরহাট জেলা শাখা।
সংগঠনগুলোর সদস্য বৃন্দরা বলেন, মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক হামলা করে ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। বিশ্বের মোড়ল দেশগুলোর ইন্ধন ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। মুসলমানদের ওপর এমন উদ্ধত আচরণ মেনে নেয়া যায় না।
Leave a Reply