মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাংবা‌দিক রো‌জিনার নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে ব‌রিশা‌লে জেইউ‌বির মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল

সাংবা‌দিক রো‌জিনার নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে ব‌রিশা‌লে জেইউ‌বির মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর আয়োজনে মানবন্ধনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার সভাপতিত্বে ও বাপ্পী মজুমদার সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজুর কবির, প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আর টিভির বরিশাল ব্যুরো প্রধান আলী খান জসিম, কবি হেনরী স্বপন, ব‌রিশালহেলথ্ জার্না‌লিস্ট অ‌্যা‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি এম ব‌শির, নিউজজি বরিশাল ব্যুরো প্রধান এস এল টি তুহিন সহ বরিশালে কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী।
মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তরা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com