সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তালতলীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তালতলীতে মানববন্ধন

কাওসার হামিদ,তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ


প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯মে)বেলা ১১টার দিকে তালতলী সদর রোডে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিনের সভপতিত্বে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সাংবাদিক ছাড়াও ভিবিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজদের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলেন। মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন, বিএমএসএফ এর সভাপতি মু.আ. মোতালিব প্রেসক্লাব সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক মাহমুদুল হাসান,সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক জিয়াউল হোসেন জোবায়ের,রির্পোটার্স ইউনিটির সভাপতি মল্লিক মো. জামাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল।এ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিদের বক্তৃতা করেন সাবেক ছাত্র নেতা শাজজাহান টুকু,বড়বগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনসুর জোমাদ্দার, বড়বগী ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মাসুদ ও জাগোনারী প্রতিনিধি রাবেয়া মুন্নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com