মো: রহমাতুল্লাহ পলাশ::
বরিশালের হিজলা প্রেসক্লাব ও রিপোটার ইউনিটির যৌথ উদ্যেগে (১৯ মে বুধবার) সকাল ১০ টায় উপজেলা চত্তর শহীদ মিনারে দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন ও মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হিজলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রেমজি লাল দাস,সিনিয়র সাংবাদিক এডঃ নুরুল আলম রাজু, দেলোয়ার হোসেন,ফরিদ উদ্দিন চৌধুরী, আবদুল হামিদ,নুরনবী, মাহাবুবুল হক সুমন তালুকদার, মিলন সরদার প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশত মুক্তি ও স্বাস্থ্যে মন্ত্রনালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানায়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় হিজলা উপজেলা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকার কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply