কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
১৫ মে ২০২১
নওগাঁর মহাদেবপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিমের সাথে নবগঠিত মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সদস্যদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যনির্বাহী কমিটি হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ১৪ মে ঈদের দিন সকাল সাড়ে ১০ টায় নবগঠিত মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্থানীয় সংসদ সদস্যর গ্রামের বাড়ি গিয়ে তার কাছে কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম ক্লাবের সদস্যদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানান। তিনি সাংবাদিকদের এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ডের খবর তুলে ধরার আহ্বান জানান।
সাংবাদিকেরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাগত দায়িত্ব পালনে সার্বিক পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্যর সহযোগিতা কামনা করেন।
ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুণ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি কিউ এম সাঈদ টিটো, সহ-সভাপতি কাজী সামছুজ্জোহা মিলন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন ও সদস্য আব্দুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন জাহান, সাংগঠনিক সম্পাদক অসিত দাস, প্রচার সম্পাদক এম আর রাজ ও সদস্য এবি সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply