সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে আশ্রমের ৫২ এতিম শিশুর জন্য সাহায্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নেতা ড: জমির।

বাঁশখালীতে আশ্রমের ৫২ এতিম শিশুর জন্য সাহায্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নেতা ড: জমির।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা সদরস্থ শ্রীশ্রী অদ্বৈতানন্দ মঠ ও মিশন পরিদর্শন করেনজাতীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ- সভাপতি ড. জমির উদ্দিন সিকদার। তিনিআশ্রমের ৫২ শিশুর জন্য তাৎক্ষণিক চাল ডালপ্রদান করেন। ও-ই সময় তিনি আশ্রমকতৃপক্ষকে এতিম শিশুদের পোশাক ও আর্থিকঅনুদান দেয়ার ঘোষণা করেন।

১৫ মে’২১ ইং, শনিবার দুপুর ১২টায় বাঁশখালীর কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষাবীদ কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সহ:সভাপতি ড: জমির উদ্দিন সরকার সরাসরি উপজেলা সদরস্থ শ্রীশ্রী অদ্বৈতানন্দ মঠ ও মিশন পরিদর্শনে এসে আশ্রমের এতিম শিশুদের খোঁজ-খবর নেন এবং তাৎক্ষনিকভাবে ৫২ জন এতিম শিশুর জন্য এসব খাদ্যসামগ্রী প্রদান করেন। মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরীমহারাজ ও উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরীমহারাজ এতিম শিশুদের জন্য প্রদত্ত এসব খাদ্য সামগ্রী গ্রহন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক বাবুল কান্তি দাশ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকবাবু অশোক দাশ, বাঁশখালী প্রেসক্লাবেরসভাপতি বাঁশখালীর সিনিয়র সাংবাদিকউজ্জ্বল বিশ্বাস প্রমুখ।

এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী প্রদানকালে ড:জমির উদ্দিন সিকদার বলেন,  স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুরনির্দেশে আমি ড: জমির উদ্দিন সিকদারনিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী ও আর্থিকঅনুদান প্রদান করছি।

করোনা মহামারী চলাকালীন মানবিক মানুষ হিসাবে সারা দেশে আলোচিত এ ব্যক্তিত্ব ড: জমির উদ্দিন সিকদার সারাদেশের আনাচে কানাচে নিজে পায়ে হেঁটে হেঁটে নিজের সারাজিবনের সঞ্চয় এফডিআর ভেঙ্গে দু:স্থ-অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে আর্থিক সাহায্য প্রদান করে আর্তমানবতার পাশে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষের প্রশংসা ও ভালবাসায় সিক্ত হয়েছেন। যেখানেই মানুষের দু:খ-দুর্দশা সেখানেই সিমীত সাধ্যের মধ্যেও ড: জমির উদ্দিন সিকদারের উপস্থিতি বন্ধ হয়নি কখনো, যা এখনো চলমান রয়েছে। বাঁশখালীতে তিনি অনেকগুলো অসহায় পরিবারের ভরন-পোষনের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়ে তিনি মানবতার সেবা করে যাচ্ছেন। দরিদ্র-অসহায় ছাত্র-ছাত্রীদের অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে জানতে পারলে স্বউদ্যোগে হাজির হয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে বাঁশখালী উপজেলা সদরস্থ মঠে সাহায্য প্রদান করায় শ্রী শ্রী অদ্বৈতানন্দ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজও উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ ড: জমির উদ্দিন সিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপুর্বক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com