বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে জাগ্রত মানবিকতার (বালিকা ) ব্যতিক্রমী ঈদ আনন্দ আয়োজন

কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে জাগ্রত মানবিকতার (বালিকা ) ব্যতিক্রমী ঈদ আনন্দ আয়োজন


কুমিল্লা ব্যুরো:


আজকের ঈদের দিনে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারের (বালিকা) অসহায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ আনন্দ নিয়ে হাজির হলেন সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি। শিশুদের নিয়ে কেক কেটে আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিলেন বহুগুন। তারপর ১০ পাউন্ড কেক, আইসক্রীম ও কোমল পানিয় বিতরন করলেন নিজ হাতে। এসব সামগ্রী পেয়ে আনন্দে উদ্বেলিত মা বাবার আদর সোহাগ বঞ্চিত এই শিশু গুলো।
শুক্রবার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে এসব সামগ্রী বিতরন করে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশক, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জাগ্রত মানবিকতার সদস্য মোহাম্মদ ইকরামুল হক, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারন সম্পাদক ও কুমিল্লা ক্রিকেট কমিটির সদস্য কাউছার জামান কায়েসসহ জাগ্রত মানবিকতার ভলেন্টিয়ার কো অর্ডিনেটর সাগর আহমেদ মিশার, মাসুদ রানা, স্বপ্নীল সাইমুন, বাপ্পি, সুজিত, বাবু, তুহিন, সাজিদ, রাফি।
শিশু পরিবারের নিবাসী জোনাকী, তাহমিনা, জান্নাত, মনিরা, শারমিন, সাবরিন, তাইফা, মরিয়ম, খুশি ও নুরজাহান জানান, প্রতি ঈদের দিনে সূচি আপা আমাদের জন্য নতুন নতুন উপহার নিয়ে আসে। তাদের কাছ থেকে বাবা মায়ের আদর সোহাগ পাই। আমরা ভুলে যাই বাবা মায়ের অভাব।
কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, আমি সবসময় তাদের পাশে থাকার চেস্টা করি আর আমি চাই আমার মত অন্যরাও তাদের পাশে দাড়ানোর জন্য যাতে অন্ততপক্ষে এরা মানসিক ভাবে ভাবতে পারে তাদেরও এই সমাজে অভিভাবক রয়েছে৷
‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুদের জন্য আমার এই কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেই অব্যাহত থাকবে এবং তাদের মাঝে আমি আমার প্রাণের টানে ঈদের আনন্দে ভাগাভাগি করতে ছুটে আসি৷ এসব শিশুদের নিয়ে আমার ব্যাপক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে৷
শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী জানান, মা বাবার আদর সোহাগ বঞ্চিত এসব অসহায় শিশু পাশে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনির মত সমাজের আইকন দাড়ালে বাচ্চারা কিছুটা সময়ের জন্য হলেও ভুলে তাদের বাবা মায়ের অভাব ভুলে যায় । এছাড়া কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার মহোদয় শিশু পরিবারের সদস্যদের ব্যপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন ।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, শিশু পরিবারের সদস্যরা সাধারন পরিবারের শিশুদের মত বেড়ে উঠতে পারে না। সামাজের প্রতিষ্ঠিত লোকজন তাদের সাথে সময় কাটালে, তাদের মানসিক দুর্বলতা কেটে যায়। বাচ্চাদের সময় দিয়ে সবসময় পাশে থাকার জন্য ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি ভাইয়ের প্রতি সবসময় শিশু পরিবার কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com