আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলপুরের কাড়াহা এলাকায় বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ স্কুল ছাত্র নিহত হয়েছে।নিহতরা হলো কাশিকান্দা গ্রামের কাসেম মেম্বারের ছেলে সৌরব (১৪)ও মোসলেম উদ্দিনের ছেলে সজীব(১৫)।গুরুতর আহত অপর আরোহী নাদিম আহমেদ বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা একে অপরের চাচাতো ভাই।মোটরসাইকেল আরোহী তিনজনই তারাকান্দা উপজেলার প্রেসিডেন্সি স্কুলের দশম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম পরিবহন নামে একটি বাস মোটরসাইকেল আরোহী তারাকান্দা গ্রামী ৩ জন ইটালি রাইস মিঃ লিঃ এর সামনে আসলে পিছন থেকে ইমাম পরিবহন ধাক্কা দিলে ঐ স্থানে ২ জন নিহত হয় এবং গুরুতর আহত হয় ১জন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিকেলে বেড়ানোর জন্য একটি মোটরসাইকেল নিয়ে তিন শিশু বের হয়েছিল।তারা কাড়াহা এলাকা আসতেই হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় একজন আহত হয়।ঘাতক বাস এবং তার চালককে আটক করা হয়েছে।লাশ ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply