বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সৌ‌দির সা‌থে মিল ক‌রে ব‌রিশা‌লের ৪৫ গ্রা‌মে ঈদ উপযাপন

সৌ‌দির সা‌থে মিল ক‌রে ব‌রিশা‌লের ৪৫ গ্রা‌মে ঈদ উপযাপন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল বিভাগের চার জেলার প্রায় ৪৫ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত বিভাগের বরিশাল,পটুয়াখালী,ভোলা ও বরগুনার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকায় হাজি বাড়ি জামে মসজিদের পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামসহ হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ ঈদ উল ফিতর নামাজের জামাতে অংশ নেয়।
এছাড়াও পটুয়াখালী জেলার গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া,বাউফলের রাজনগর,বগা,তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরদি চন্দ্রপাড়া, কনকদিয়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, কলাপাড়ার দণি দেবপুুরসহ ২২ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ঈদ পালন করছে। 
এদিকে ঈদ উদযাপন করছেন বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বেতাগী উপজেলার পাঁচ সহস্রাধিক মুসল্লী। 
অপরদিকে ভোলার পাঁচ উপজেলার মধ্যে ভোলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পয়ি ও পশ্চিম মুলাইপত্তন, লালমোহন পৌর এলাকা ফরাজগঞ্জ ও লাঙ্গলখালী, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও শম্ভুপুর এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামসহ ১০ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ঈদ উল ফিতর উদযাপন করছেন। 
এসব তথ্য  নিশ্চিত করে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজি বাড়ি জামে মসজিদের সভাপতি আমীর হোসেন মিঠু জানান, সৌদির সাথে মিল রেখেই বরিশাল বিভাগের চার জেলার প্রায় ৪৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ রোজা ও ঈদ পালন করছে আনন্দঘন পরিবেশে।
তবে গতবছরের ন্যায় এবারও করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com