শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনার সীমান্তবর্তী চরসাদিপুরে রাতের আধারে চলছে বালু উত্তোলন

পাবনার সীমান্তবর্তী চরসাদিপুরে রাতের আধারে চলছে বালু উত্তোলন

পাবনা প্রতিনিধি ॥


পাবনা শহর লাগুয়া সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদিপুরে পদ্মানদীর জেগে ওঠা চরে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু। এর ফলে ওই চরের শত শত বিঘা ফসলি জমি নষ্ট হয়েছে। সম্প্রতি পাবনার পুলিশের অভিযান ফলে দিনের আলোতে বালু উত্তোলন বন্ধ হলেও রাতের আধারে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয় একাধীক সূত্র জানায়।
স্থানীয়রা জানান, সাদিপুর ইউনিয়নের জহুরুল মেম্বার,রেজাউল ওরফে রেজাই,বাকী,ও সামছুর মেম্বারের নেতৃত্বে পদ্মা নদীর জেগে ওঠা চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে চর সংলগ্ন ব্যাক্তি মালিকানাধীন দুই ফসলী জমি নদী গর্ভে বিলিন হচ্ছে। এই অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে শত শত বিঘা দুই ফসলী জমি নষ্ট হয়ে গেছে। জমি হারিয়ে পথে বসেছে বহু কৃষক। সম্প্রতি পাবনা জেলা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা বালু বোঝাই ৭টি ট্রাক আটক করে। এর পর কয়েক দিন বালু উত্তোলনকারীরা গাঁ ঢাকা দিলেও সম্প্রতি রাতের আধারে বালু উত্তোলন শুরু করেছে বলে স্থানীয় একাধীক সূত্র জানায়।
স্থানীয়দের মতে বালু উত্তোলনকারী জহুরুল মেম্বার,রেজাউল ওরফে রেজাই,বাকী,ও সামছুর মেম্বারদের আইনের আওতায় আনা না হলে চরের হাজার হাজার বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে পথে বসবে শত শত কৃষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com