ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ঠাকুরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া ৩শ জন দুস্থ ও অসহায় রিক্সা,ভ্যান,কুলি ও হোটেল শ্রমিকদের মাঝে ঈদ উপহার দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
বুধবার(১২ মে) বিকাল ৪টায় নয়া গড়েয়া ঈদগাহ ময়দান মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক কোরবান আলী সরকার,গণসংযোগ ও সাংবাদিক বিষয়ক সম্পদাক জুয়েল ইসলাম শান্ত,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান রুমন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
ঈদের উপহার হাতে পেয়ে আনন্দিত হয়ে একজন রিক্সা চালক বলেন করোনার কারনে আমাদের কাজ প্রায় বন্ধের দিকে ছিলো।ঈদে কিভাবে একটু সেমাই চিনি দুধ কিনবো কোনো উপায় ছিলো না।শ্রমিক বান্ধব নেতা এ্যাপোলো ভাই আমার দুশ্চিন্তা দূর করে দিলেন।হোটেল শ্রমিক একজন বলেন, এই লকডাউনের কারনে হোটেল বন্ধ এখন কিছু কিছু সময় কোন মতে কাজ হয়। পরিবার চালানো যেন কষ্টের হয়ে গেছে। ঈদের আনন্দ যেন মাটিতে মিশে গেছে। আজকে আমাদের ঈদের উপহার হিসাবে আমাদের ত্রাণ দেয়া হয়েছে বিষয়টি অনেক আনন্দের। আমরা ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবকলীগের এই নেতাকে আমাদের পাশে থাকার জন্য।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,দীর্ঘদিন ধরেই করোনার থাবায় অসহায় মানুষেরা চরম বিপাকে পড়েছে। যতো দিন যাচ্ছে ততো যেন তাদের উপর ভেঙ্গে পড়ছে আকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি প্রতিটি সময় চেষ্টা করে থাকি সমাজের অসহায়দের পাশে থাকার। আজকে নিজের উদ্যোগে রিক্সা, ভ্যান ও হোটেল শ্রমিকের প্রায় ৩শ শ্রমিকদের ঈদের উপহার হিসাবে সামান্ন কিছু দিয়েছি।
Leave a Reply