বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় সহস্রাধিক মানুষকে এমপি প্রিন্সের অর্থ সহায়তা

পাবনায় সহস্রাধিক মানুষকে এমপি প্রিন্সের অর্থ সহায়তা


নিজস্ব প্রতিবেদক:


করোনাকালে ঈদ উদযাপনে পাবনা সদর পৌর এলাকায় এক হাজার তিনশত অসচ্ছল মানুষের মাঝে নগদ সাড়ে ৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বুধবার বিকেলে পৈলানপুর, গোবিন্দা, আটুয়া এলাকায় এসব নগদ অর্থ প্রদান করেন তিনি।
এর আগে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রিন্স এমপির পক্ষে অসচ্ছল মানুষের মাঝে অর্থ সহায়তা তুলে দেন তার বিশেষ সহকারী কামরুজ্জামান রকি।
অর্থ সহায়তা প্রদানকালে এমপি প্রিন্স বলেন, করোনাকালে উন্নত বিশ্বে যারা ধনী, সরকারকে বেশি ট্যাক্স দেয়, সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেশি সুবিধা দেওয়া হয়েছে , সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র এবং কাজ হারানো মানুষের পাশে দাঁড়ানোকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা পাবনার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চেষ্টা করেছি। এই উপহার দুঃখী মানুষের মুখে সামান্য হাসি ফোটালে সেটুকুই সার্থকতা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা পরিষদের সদস্য কানিজ ফাতেমা পুতুল, ১নং ওয়াড কাউন্সিলর আমিনুল ইসলাম বদল, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com