সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা নগরীর চকবাজার থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার

কুমিল্লা নগরীর চকবাজার থেকে ৩ ছিনতাইকারী গ্রেফতার

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লা নগরীর চকবাজার থেকে বুধবার বিকালে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি সুইচ গিয়ার চাকু, মোবাইল, নগদ টাকাউদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল ১২ মে বুধবার বিকেলে নগরীর চকবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল কুমিল্লা নগরীর গোল মার্কেট এলাকার সাদেক মিয়ার ছেলে সাগর (৩০), তেলিকোনা গোবিন্দ পুকুর পাড় এলাকার জাকির হোসেন এর ছেলে শান্ত (১৯) ও নগরীর কাটাবিল এলাকার শামসুল আলম এর ছেলে মালু (২০)।
গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লার জেলার কোতয়ালী থানাধীনচক বাজারএলাকায় সংঘবদ্ধও পরিকল্পিত ভাবে নিয়মিত ছিনতাই করে আসছিল। ঈদ উপলক্ষে তারা সংগঠিত হয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে বিভিন্ন লোকজনদের কাছ থেকে জোর পূর্বক মোবাইল,টাকা,স্বর্ণঅলঙ্কারসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিনিয়ে নিত।
র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিষয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com