সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে সড়কে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ৩

বোয়ালমারীতে সড়কে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ৩

ফরিদপুর প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারীতে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) নছিমন চালক জসিম মোল্যা বাদী হয়ে বোয়ালমারী থানায় তিনজনকে আসামি করে মামলা করে। পরে তাদের গ্রেফতার করে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার এড়েনদা গ্রামের কালাম মোল্যার ছেলে জসীম মোল্যা নসিমন চালিয়ে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চৌরাস্তায় পৌঁছলে তার নিকট ২০ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় জসিম মোল্যার সাথে চাঁদা দাবিকারী বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের লাল খানের ছেলে আজগার আলী এবং বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের ছোলাইমান সিকদারের ছেলে শফিকুল সিকদারের বাকবিতণ্ডা হয় এবং মারপিট করার ভয় দেখিয়ে বিশ টাকা চাঁদা আদায় করে। পরে জসিম মোল্যা চাঁদা আদায়ের বিষয়টি থানায় অভিযোগ করলে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকা আদায়ের রসিদসহ আজগার ও শফিকুলকে আটক করে। পরে বেলা ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে চাঁদা আদায়ের রসিদসহ পুলিশ পৌরসভার আমগ্রামের আঃগফুর খা’র ছেলে এলিম খা’কে আটক করে বোয়ালমারী থানায় নিয়ে আসে থানা পুলিশ।
একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বোয়ালমারী ওয়াপদা মোড় এবং চৌরাস্তা সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে গণপরিবহনের চালকদের নিকট থেকে জোর করে চাঁদা আদায় করত।বিশ্বস্তসুত্রে জানাযায়,স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় চলতো এই চাঁদাবাজি।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায়  তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com