শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন

ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন


কুমিল্লা ব্যুরো:


ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার জালশুকা মোল্লা বাড়ি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক প্রমূখ।

আবদুর রহিম স্মৃতি পাঠাগারের সভাপতি তুহুরা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও আবদুর রহিম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। পরে অতিথিবৃন্দ ৪৫০ জনের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বক্তারা, অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসায় আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, নবীনগরের বড়াইল ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক প্রয়াত আবদুর রহিম হুমায়ুনের নামে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com