সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনায় স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা জেলায় ১০ হাজার ৫৪৯টি মসজিদে ঈদের জামাত

করোনায় স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা জেলায় ১০ হাজার ৫৪৯টি মসজিদে ঈদের জামাত


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


করোনায় স্ব্যস্থবিধি মেনে ঈদুল ফিতরে কুমিল্লা নগরী ও ১৭ উপজেলার ১০ হাজার ৫৪৯টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কুমিল্লা নগরীর ১৩৫টি মসজিদের বেশিরভাগ স্থানেই ঈদের জামাত সকাল ৮ টায় হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদসমূহে বেশির ভাগই ঈদের নামাজ সকাল ৯ টায় হবে। এছাড়া কোথায়ও এর আগে এবং এর পরেও ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারে।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার সূত্রমতে, কুমিল্লা নগরীর ১৩৫টি মসজিদের বাইরে জেলার দাউদকান্দির ৭৮৯টি, মেঘনার ২৭৩টি, হোমনার ৫৫৩টি, তিতাসের ৪৫৩টি, মুরাদনগরের ১হাজার ১০৬টি, দেবিদ্বারে ৮০৫টি, বুড়িচংয়ে ৫৩৮টি, ব্রাহ্মণপাড়ায় ৩৩২টি, আদর্শ সদরে ২২৩টি, চান্দিনার ৭৬১টি, বরুড়ার ৯১৮টি, লাকসামের ৫৩৯টি, মনোহরগঞ্জের ৫০৫টি, সদর দক্ষিণের ৪১৪টি, লালমাইতে ৫৫৫টি, নাঙ্গলকোটে ৬৮৩টি ও চৌদ্দগ্রামের ৯৬৭ টিসহ মোট ১০ হাজার ৫৪৯ টি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সারোয়ার আলম বলেন, সরকারিভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে। যারা অসুস্থ বা রোগীর সেবায় নিয়োজিত ছিলো তাদের মসজিদে না আসার জন্য বলা হয়েছে। সবাই বাড়ি থেকে ওজু করে আসতে হবে। মাস্ক পরে আসবে ও নিজ নিজ জায়নামাজ সাথে নিয়ে আসবে।
তিনি আরো বলেন, এবারের ঈদে কোলাকুলি না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মসজিদের দায়িত্বে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ মসজিদের উদ্যোগে কার্পেট বা জায়নামাজ বিছানো যাবে না। মসজিদ জীবাণুমুক্ত করতে হবে। দূরত্ব রেখে মুসল্লিদের দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে একাধিক জামাত করার ব্যবস্থা করতে হবে।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগার ইমাম মুফতি মো. ইব্রাহীম ক্বাদেরী জানান, এবার নগরীর মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮ টায় হবে। যদি মুসল্লি সংখ্যা বেশী হয়, তবে পরপর আর দুটি জামাত করার প্রস্তুতি রয়েছে। ধর্ম মন্ত্রণালয়সহ সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ আদায় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com