সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলের ভুঞাপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ভুঞাপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভুঞাপুরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে জয় তালুকদার নামে ১ স্কুল ছাত্রের নিহতের ঘটনা ঘটেছে। 
বুধবার (১২ মে) দুপুরে উপজেলার কষ্টাপাড়া এলাকায়় এই দূর্ঘটনাটি ঘটে। 
জানা যায়, নিহত জয় উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেন ছানু তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত জয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনার দিন তিন বন্ধু মিলে গোবিন্দাসী থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। কষ্টাপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী করতোয়া পরিবহন নামে একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলকের পিছনে বসা জয় মহাসড়কে ছিটকে পড়েন। 
এতে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 
পরক্ষণে ধাক্কা দেওয়া ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে লাগিয়ে দেয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। 
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি এবং নিহতের পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com