আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে সমাজ কল্যাণ মূলক সংগঠন অনির্বাণ এর উদ্যাগে ১৫০ টি গরীব অসহায় মানুষের মাঝে ঈদ বস্তু বিতরন করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠান সম্পর্কে অনির্বাণের সভাপতি ফাহমিদ খলিল রাফিল বলেন, প্রতিটি মানুষের মাঝে থাকুক ঈদের আনন্দ কেউ যেন এটা থেকে বঞ্চিত না হয়,সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান তিনি।সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন,আমাদের কার্যক্রম সব সময় চলমান থাকবে। আমরা সব সময় সমাজের অসহায় মানুষের পাশে থাকবো।শিক্ষা সম্পাদক তন্ময় বলেন অনির্বাণ হলো মানুষের সংগঠন অনির্বাণ সব সময় সমাজের ভালো কাজে পাশে থাকবে।এ সময় আরো উপস্থিত ছিলেন,জিয়া,সাব্বির,হৃদয় নাঈম, আদনান,রোহান ও রাফি। অনির্বাণ সভাপতি রাফিল সবাইকে ধন্যবাদ জানান এবং অনির্বাণ পরিবারের পক্ষে বিশেষ কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আহসান হাবীব বাবুর প্রতি।
Leave a Reply