বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালনই প্রমান করে বিএনপি কতটা প্রতিহিংসাপরায়ণ

জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালনই প্রমান করে বিএনপি কতটা প্রতিহিংসাপরায়ণ

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন, বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বঙ্গবন্ধু কন্যা মানবিক বলেই দন্ডপ্রাপ্ত আসামি বেগম জিয়াকে জেলের বাইরে এনে মুক্ত ভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন।

তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না, কারণ জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালনই তার প্রমাণ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যারা ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা,অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রুপ করে ভূয়া জন্মদিন পালন করে তারা কোন ধরনের মানবিকতা লালন করেন, বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকার বিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

১৯৯১ সাল থেকে বিএনপি নেতারা বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছিলেন, কারাই বা তাঁর উপদেষ্টা সে প্রশ্নের জবাব এখনো পায়নি , মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরো বলেন এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে?

তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই বেগম জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপির আন্দোলনে নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com