সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে ৫শত পরিবারে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরন।

বাঁশখালীতে ৫শত পরিবারে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরন।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে গরীব- দুঃস্থ ও অসহায় ৫শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর করোনাকালীন উপহারস্বরুপ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।৩০ এপ্রিল, শুক্রবার সকাল ৯ টায় উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দীন রাসেল।নগদ অর্থ প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘সম্প্রতি করোনা মহামারীতে গরীব ও অসহায় পরিবারের লোকজন সব চাইতে বেশী কস্টে আছেন। অসহায় মানুষদের জীবন জীবিকার ভোগান্তি লাগবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কার্যকরী চিন্তা করে যাচ্ছেন। যাদের ঘর বাড়ি জায়গা জমি কিছুই নেই তাদেরকে ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় করোনা মহামারী কাটিয়ে উঠার জন্য দুঃস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের এই নগদ অর্থ তুলে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল অসহায় মানুষদের এই সহায়তার আওতায় নিয়ে আসা হবে। প্রত্যেক পরিবারে ৫০০ টাকা করে নগদ এ অর্থ প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন, কাথরিয়া ইউপি সচিব পংকজ দত্ত, অ্যাডভোকেট মিজানুর রহমান, ইউপি সদস্য এরশাদ, মোরশেদুল ইসলাম, মো. আনচার, মো. কামাল, মো. রমিজ, মো. হামিদ, মো. মিজান ও মো. রোকন উদ্দীন চৌধুরী প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com