হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ঢাকামুখী একটি চলন্ত প্রাইভেটকারে হঠাৎই ভয়াবহ আগুণ লেগে যায়।
বুধবার (১২ মে)রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিসিক নগরীর নগর জলপাই এলাকায় পৌছালে হঠাৎই গাড়ীতে আগুণ লেগে যায়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।এসময় গাড়িটি পুড়ে যায়।গাড়িতে থাকা চালক বরিশাল জেলার বাসিন্দা জসিম প্রাণে বেঁচে যায়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আশিকুর রহমান জানান,গাড়িটি ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়ে যাত্রী নামিয়ে আবারও ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িটি সম্পুর্ন পুড়ে গেছে। ইঞ্জিনের ওভার হিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
Leave a Reply