শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে সেবক জেলা শাখার পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে সেবক জেলা শাখার পক্ষে থেকে ঈদ সামগ্রী বিতরণ


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে সেবক সংগঠনের পক্ষে কর্মহীন পেশাদার মটর গাড়ী চালক ও অসহায় হতদরিদ্র বাস চালক দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
জেলার ছয়টি উপজেলায় ধারাবাহিক ভাবে সেবক সংগঠন টি দুইশতাধিক পরিবারে মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করে। 
সোমবার (১০ মে)বিকালে ভূঞাপুর উপজেলার টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর উপ কমিটি শাখা অফিসে সেবক এর জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার এর সভাপতিত্বে  উদ্বোধন করেন  টাঙ্গাইল জেলা বাস- কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর উপ কমিটি শাখা অফিসে এর উপদেষ্টা সাংবাধিক আসাদুল ইসলাম  বাবুল ও সাধারণ সম্পাদক খন্দকার সুরুজ আলম। 
এই সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর উপ কমিটি শাখা অফিস এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আবদুল সালাম  মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক রন্জু মিয়া, সহ সম্পাদক সবুর খান,সহ সম্পাদক নজর আলি, প্রচার  সম্পাদক তোফায়েল  আহমেদ, খন্দকার  রকিবুল ইসলাম,  প্রমুখ।  এই সময় ৫০ টি কর্মহীন বাস চালক পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, তেল , চিনি, সেমাই, দুধ ও সাবান।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ মে) ঘাটাইল, কালিহাত, গোপালপুর, সদর, দেলদুয়ার উপজেলায় ১৬০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবক জেলা শাখার সভাপতি ও সাংবাদিক খায়রুল খন্দকার, সহ-সভাপতি কামরান পারভেজ ইভান, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক শিবলু সিকদার, সহ সাংগঠনিক সম্পাদক নিঝুম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বির সাধীন, অর্থ সম্পাদক মোঃ আব্বাস, দূর্ঘটনার  বিষয়ক সম্পাদক শাহিনূল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহামেদ, সদস্য মিলন সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সেবক এর  সভাপতি খায়রুল খন্দকার বলেন, করোনা ও লকডাউন এর মধ্যে  অবহেলিত দরিদ্র বাস চালক যারা ঘরে বসে আছেন তাদের  পাশে এসে আমরা দাড়িয়েছি।  করোনাকালীন এই বর্তমান সময়ে সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানান। দরিদ্রদের যে কোন প্রয়োজনে আমাদের সংগঠন এগিয়ে আসবে এবং খাদ্য সহায়তা বিতরণের কার্যক্রম চলমান রাখবে।
সেবক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোঃ বাবুল  বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের তান্ডবে  দেশ জাতি জনজীবন যখন লণ্ডভণ্ড স্তব্ধ স্বাভাবিক জীবন ঘরবন্দী খেটে খাওয়া দিন মজুরের জীবন বিপন্ন ঠিক সেই সময়ে সরকারের পাশাপাশি মানবতার সেবায় করোনা সম্মুখ যোদ্ধা হিসেবে  এগিয়ে আসেন সেবক সামাজিক সেবা মূলক সংগঠনটি। তিনি করোনার দ্বিতীয় ঢেউ  আমরা হতদরিদ্র বাস চালকদের পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com