সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতির উদ্যেগে অসহায় এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার

কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতির উদ্যেগে অসহায় এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান।


আজ চাঁদ উঠলে কাল নয়তো পরশু ঈদ। উৎসবকে রঙ্গিন করতে এবার কুমিল্লায় অসহায় এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করেছেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি।
মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঈদ উপহার বিতরন করেন জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।
ঈদ উপহারের মধ্যে ছিলো পোলার চাল, তেল, আলু, লবন, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও মুরগী কেনার জন্য নগদ ১৫০ টাকা। একটি ব্যাগে মোড়ক করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নগরীর সংরাইশ এলাকায় বিধবা নাহার বেগম ঈদ উপহার পেয়ে আনন্দিত । অন্যর বাড়ীতে ঝি’য়ের কাজ করা নাহার বেগম বলেন, বাপজান আমডার মত গরিব মানুষের মার্কেটো গিয়া সেমাই চিনি কিনতাম পারতাম না। আবার সেমাই চিনি কিনলে তরিতরকারী কিনতে পারতাম না। তয় আমডারে আউজ চাইল, ডাইল, সেমাই চিনি দিছে। আর মুরকা কিনার লাই¹া টেকাও দিছে। এহন ঈদ লইয়া আর চিন্তা করন লাগধো না।
ভ্যান চালক মুকবুল বলেন, করোনার লাই¹া আগের মত আয় রোজগার নাই। আমডার মত গরিব মানুষরে যে ব্যাডা সেমাই চিনি পলার চাউল দিছে তারে আল্লায় ভালা রাখবো।
কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, ঈদ মানে আনন্দ। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমি ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও নিম্ন আয়ের এক হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরন করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com