সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ভেজাল জর্দ্দা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, ২০ মণ জর্দ্দা জব্দ

টাঙ্গাইলে ভেজাল জর্দ্দা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, ২০ মণ জর্দ্দা জব্দ


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রৌহা গ্রামের শরীফ পাতি জর্দা কারখানায় ভেজাল জর্দা তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ মঙ্গলবার(১১ মে) দুপুরে ঘাটাইলের সহকারী কমিমনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়ামিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য ঘাটাইলের রৌহা গ্রামের ওই কারখানায় অভিযান চালায়।
অভিযানকালে শরীফ পাতি জর্দা তৈরির আড়ালে ভেজাল জর্দা তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় কারখানার মালিক ওই গ্রামের মো. আমজাদ আলীর ছেলে মো. আ. কাদির(৬০) ঘটনার সত্যতা স্বীকার করেন।পরে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থাপন করলে আদালতের বিচারক মো. আ. কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়ামিন জানান, ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় মো. আ. কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com