আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি বিজড়িত নজরুল একাডেমী সংলগ্ন ডাক বাংলোয় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ত্রিশাল উপজেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদাক মাহাবুবুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদ আপেল।এছাড়া আরো উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল হালিম খান, মোঃ আতাহার হোসেন জনি,মোঃসাব্বির আহম্মেদ,মোঃ আব্দুস সাত্তার,মোঃ মাহমুদুল ইসলাম রুমান,মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ,মোঃউজ্জল মাহবুল আলম, মোঃশাহাদাৎ হোসেন লিপন,মুক্তাদির আলম জুবায়ের প্রমুখ।
Leave a Reply