সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে ঘুষ দিয়েও ৮০ বছরের বৃদ্ধার ভাগ্যে জোটেনি বিধবা ভাতা!ইউপি সদস্য কর্তৃক দিনমজুর হামলার শিকার

বরিশালে ঘুষ দিয়েও ৮০ বছরের বৃদ্ধার ভাগ্যে জোটেনি বিধবা ভাতা!ইউপি সদস্য কর্তৃক দিনমজুর হামলার শিকার


উজিরপুর প্রতিনিধিঃ 


বরিশালের উজিরপুরে ঘুষ দিয়ে বিধবা ভাতা না পেয়ে টাকা ফেরৎ চাইলে ইউপি সদস্য কর্তৃক অসহায় দিন মজুরের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি।

স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৫নং ওয়ার্ড লস্করপুর গ্রামের প্রভাবশালী ইউপি সদস্য মোঃ স্বপন হাওলাদার ওই গ্রামের মৃত জয়নাল সিকদারের মেয়ে হতদরিদ্র সাফিয়া বেগম(৮০) এর কাছ থেকে বিধবাভাতা দেওয়ার কথা বলে ১,২০০ টাকা হাতিয়ে নেয়।

কিন্তু ওই বৃদ্ধা বিধবা নারীর ভাগ্যে জোটেনি ভাতা। সুবিধা বঞ্চিত পরিবার ভাতা না পেয়ে সোমবার (১০ মে) বৃদ্ধার আপন ভাই হতদরিদ্র ট্রলারের শ্রমিক মানিক সিকদার(৫৬) সকালে ইউপি সদস্য স্বপনের কাছে তার বাড়িতে গিয়ে ঘুষের টাকা ফেরৎ চাওয়া মাত্র তার উপর চড়াও হয়ে কিলঘুষি ও ঘাড় ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যে হামলার ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী।

ভূক্তভোগী মানিক সিকদার জানান, ইউপি সদস্য স্বপন হাওলাদারের কাছে আমার বোনের টাকা ফেরৎ চাইতে গেলে আমার উপর হামলা চালায়। এতেও সে ক্ষান্ত হয়নি। আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, সে এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে বিধবাভাতা, বয়স্কভাতা, গর্ভকালীন ভাতা, হতদরিদ্রের মাঝে ঘর বিতরণসহ সরকারি সকল ধরণের সুযোগ-সুবিধা বিষয়ে দূর্নীতি ও অনিয়ম চালিয়ে আসছে। এমনকি যোগ্য পাত্রে অন্নদান না করে নিকটতম আত্মীয় স্বজনের মাঝে সরকারি সহায়তা প্রদান করে থাকেন ইউপি সদস্য স্বপন।

এলাকার একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে আরো দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বলেন, স্বপন মেম্বর তার নিকটতম স্বচ্ছল আত্মীয়দের প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর বিতরণ করেন। সেই ঘরে মানুষ বসবাস করছে না, চলছে স্বপন মেম্বারের ছাগল লালন পালন।  অভিযুক্ত ইউপি সদস্য স্বপন হাওলাদার জানান, আমি সামান্য ধাক্কা দিয়েছি। বিষয়টি নিয়ে মিমাংশার চেষ্টা চলছে।

ইউপি চেয়ারম্যান এ্যাড. সহিদুল ইসলাম মৃধা জানান, বিষয়টি আমি অবগত নই। এদিকে ওই দূর্নীতিবাজ ইউপি সদস্যকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সুবিধা বঞ্চিত পরিবার ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com