রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অসহায়দের মাঝে কুমিল্লায় বিভিন্ন সংগঠনের ত্রান ও ঈদ উপহার প্রদান-অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি

অসহায়দের মাঝে কুমিল্লায় বিভিন্ন সংগঠনের ত্রান ও ঈদ উপহার প্রদান-অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি


কুমিল্লা ব্যুারো:


কুমিল্লার বিভিন্ন স্থানে অসহায় নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রান ও ঈদ উপহার প্রদান করছেন জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ। তবে এ ত্রান ও ঈদ উপহার প্রদানে কোন কোন স্থানে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টোডিয়ামে ১ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেন কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি। এর আগে কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রঙ্গণে কুমিল্লা মহানগরীর ১১নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা নগরী ২২নং ওয়ার্ড পদুয়ার বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত , কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল-মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য আবদুল মালেক ভূইয়া, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অহিদুর রহমান মজুমদারসহ অন্যান্যরা।
মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর মোঘলটুলিতে কাকলি ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার অসহায়দের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলি, ফাউন্ডেশনের ভলিটিয়ারিং সভাপতি কাজী মোঃ ফয়সাল, সাধারন সম্পাদক আশিক সানি, সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সদস্য নাসির উদ্দিন, জসিম উদ্দিনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

১৪নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুরে দক্ষিণপাড়া অসচ্ছল ও ছিন্নমূল মানুষদের মাঝে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান থাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আবুল কালাম আজাদ হাসেমসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com