কুমিল্লা ব্যুরো:
করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা ও মাক্স পরিধানে জনগণকে সচেতন করতে কুমিল্লা নগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১১ মে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমার সমন্বয়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালতটি আলেখার চর, শাসনগাছা, রেইসকোর্স, পুলিশ লাইন ও ঝাউতলা এলাকার সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে মাস্কবিহীন মানুষদেরকে মাস্ক পরিধানে উদ্ভুদ্ধ করেন এবং মাস্ক বিতরন করেন। বিভিন্ন অনিয়মের কারনে কয়েকজনকে অর্থদন্ড করা হয়।
উল্লেখ্য একই দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর ৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান, করোনা মহামারিতে জনসাধারনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। সকাল দুপুর বিকাল সন্ধা বিভিন্ন ভাগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
Leave a Reply