বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাঁথিয়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

সাঁথিয়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

পাবনা সাঁথিয়ায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইমরান হোসেন (১৮) ও আরিফ (১৭) নামে এক দিনমজুর ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া শামুকজানি গ্রামে ও উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে।
মৃত আরিফ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের আকতার আলী’র ছেলে ও ইমরান সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামাণিকের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আফড়া গ্রামের স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মৃত আরিফ আফড়া গ্রামে জাহেদ আলী’র বাড়িতে গত শুক্রবার দিনমজুর হিসেবে কাজ করতে আসে। মঙ্গলবার সকালে সে বাঙ্গি তোলার জন্য মাঠে যায়। সকাল আটটার দিকে হটাৎ বৃষ্টি শুরু হয় সে ভেজা থেকে রক্ষার জন্য মাথায় একটি সিলবরের গাবলা (ডিস) দিয়ে অন্যান্যদের সাথে বাড়ির দিকে রওনা হয় পথে হঠাৎ বিকট শব্দে তার মাথার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সামনে এবং পিছনে থাকা অন্যদের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।
মৃত আরিফের চাচাত ভাই নাসির জানান, আরিফ ঈদের আগে এন্ড্রয়েড ফোন কেনার জন্য দিনমজুর হিসেবে কাজ করতে আফড়া গ্রামে আসে। আরিফ নবম শ্রেণির ছাত্র বলেও জানান তার চাচাত ভাই।
করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী জানান, ছেলেটির পরিবারের সদস্যরা এলে তাদের কাছে মৃত আরিফের মৃতদেহ হস্তান্তর করা হবে।
নাগডেমরা ইউপি চেয়ারম্যান হারুণ আর রশিদ নিশ্চিত করে জানান,ইমরান নামের ছেলেটি সকালে জমিতে বেগুন তুলতে গেলে একপর্যায়ে মেঘের বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com