সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটের হবিগঞ্জে করোনাকালে বেড়েছে চুরি

সিলেটের হবিগঞ্জে করোনাকালে বেড়েছে চুরি

রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ

হবিগঞ্জ সদর উপজেলাস্থ নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সৌর প্যানেল ও পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া খুঁটি থেকে ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। গত ৫ মে এ চুরি সংঘটিত হয়।

করোনাকালে স্কুল বন্ধ থাকায় চোর চক্র রাতের অন্ধকারে সৌর প্যানেল ও বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায়। বর্তমানে স্কুলটি পুরো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

জানা গেছে, আলাপুর গ্রামের গ্রামীণফোন টাওয়ার থেকেও চোর চক্র সম্প্রতি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এছাড়া আশপাশের গ্রামের বেশ কয়েকটি এলাকায় প্রায়ই এ রকম ট্রান্সমিটার চুরি হচ্ছে। সদর উপজেলার আলাপুর, রায়ধর, গোপালগঞ্জসহ আশপাশের গ্রামগুলোতে রাতের অন্ধকারে একদল ছিচকে চোরসহ চোর চক্রের একটি দল এভাবেই লকডাউনের সুযোগ নিয়ে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে মুল্যবান জিনিসপত্র।

বিষয়টি নিয়ে এলাকায় অভিভাবকদের মাঝে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবক বজলুর রহমান বলেন, চোর চক্রকে শক্ত হাতে দমন করা না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।

স্থানীয় মুরুব্বি সৈয়দ মিয়া বলেন, এটি এভাবে ছাড়া যাবে না। আমরা মনে করি স্থানীয় কোনো দুষ্টু চক্র এর সঙ্গে জড়িত। যেভাবেই হোক এদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এছাড়া এলাকায় পুলিশের টহল বাড়াতে হবে। গ্রাম পুলিশের টহলও জোরদার করতে হবে।

নুরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন জানান, বিষয়টি হবিগঞ্জ সদর থানাকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ স্কুলের দপ্তরী কাম নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com