সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটের আখালিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের আখালিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ

সিলেট নগরীর আখালিয়াস্থ সুরমা আবাসিক এলাকায় তাসলিমা চৌধুরী লিমা (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আখালিয়ার সুরমা আবাসিক এলাকার রেনেসা-২ নম্বর বাসায় আব্দুল আহাদ চৌধুরীর মেয়ে।

সোমবার (১০ মে) রাত ৭টার দিকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দিন ছালেহ আহমদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেম সংক্রান্ত বিষয়ের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। সোমবার ইফতারের পর কোনো এক সময় লিমা নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তরুণীর লাশ উদ্ধার করি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com