সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে স্বেচ্ছাসেবী সংগঠন হাতবাড়াও এর ঈদ উপহার বিতরণ

ত্রিশালে স্বেচ্ছাসেবী সংগঠন হাতবাড়াও এর ঈদ উপহার বিতরণ

                      

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েবে সারাদেশেই সঙ্কটময় পরিস্থিতি। লকডাউনে দেশ। এতে খেটে খাওয়া মানুষ নানা ধরনের সমস্যায় পড়ছে। অসহায় হতদরিদ্র পরিবারগুলো ক্ষুধার যন্ত্রণায় ভুগছে। এমন অবস্থায় ময়মনসিংহ ত্রিশালের অনচ্ছলদের পাশে দ্বিতীয় বারের মতো দাঁড়িয়েছে “হাত বাড়াও” সংগঠন।বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের দ্বারা চালিত এই সংগঠন অতীতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল।“হাত বাড়াও” সংগঠনের পক্ষ থেকে এিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ১০০ এর অধিক পরিবারের মধ্যে ঈদ উপহার তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ।আরো উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভা প্যানেল মেয়র-১ কমিশনার রাশিদুল হাসান বিপ্লব, ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।হাত বাড়াও এর বর্তমান সভাপতি মারুফ হোসেন বলেন, “এই করুণ পরিস্থিতিতে মানুষের পাশে দ্বিতীয় বারের মতো দাড়াতে পেরে আমরা গর্বিত, গত বছর আমরা ৩০০ পরিবারের কাছে আমাদের ইদ উপহার পৌঁছে দিয়েছিলাম। এর আগেও ২০১৬ সাল থেকে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com