মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরীতে ঈদ বাজারে মানুষের স্বাস্থ্যবিধি মানতে সাড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় নগরী বিভিন্ন পয়েন্ট, শপিংমল এ ফ্রি মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ২২ মামলায় ১৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। সামর্থ্যহীনদের মাঝে বিতরণ করা হয় ২৫শ মাস্ক।
১০ মে সোমবার দুপুর থেকে বিকাল পযর্ন্ত জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে কুমিল্লা নগরীর কান্দিরপাড়সহ আশে পাশের বিভিন্ন শপিংমল ও বিপনি বিতানগুলোতে একযোগে এ কার্যক্রম পরিচালনা করেন ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
নগরীর কান্দিরপাড় ফুটপাতের দোকানের পাশাপাশি চৌরঙ্গী শপিং কমপ্লেক্স, ময়নামতি গোল্ডেন টাওয়ার, সমবায় মার্কেট, ছাত্তার খাঁন শপিং কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, নিউ মার্কেট, প্লানেট এসআর শপিং কমপ্লেক্স, আনন্দ সিটি কমপ্লেক্স, হিলটন টাওয়ারসহ সড়কে ও বিভিন্ন শপিং মলে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফি, (রাজস্ব) মোঃ শাহাদাত হোসেন রুবেল, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিক উন নবী তালুকদার, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ, মোঃ মারুফ হাসান, মাজহারুল ইসলাম, জিয়াউর রহমান সুজন, মাহমুদুল হাসান রাসেল, সৈয়দ ফারহানা পৃথা, নাছরীন সুলতানা , উম্মে মুসলিমা, গোলাম মোস্তফা, কানিজ ফাতিমা, তাসমিন জাহান, অতীশ সরকার।
জেলা প্রশাসনের অতিরিক্ত কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান, অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ২২টি মামলায় ১৪ হাজার ৫শ টাকা জরিমানা। এ সময় ২৫০০ পিছ মাস্ক অসহায় সামর্থ্যহীনদের মাঝে বিতরণ করা হয়। তিনি করোনায় স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Leave a Reply