মোঃওয়াদুদ হোসেনঃঠাকুরগাঁও প্রতিনিধি :
করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় ঢেউয়ে ঠাকুরগাঁওয়ে ঘরে বসে থাকা ১৬০ জন আদিবাসী, কারু, মৃৎশিল্পী ও কণ্ঠশিল্পীদের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সোমবার সকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের সাধারণ পাঠাগার চত্বরে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে ঠাকুরগাঁও পৌরসভা ও সদর উপজেলার বালিয়া, দেবীপুর, মোহাম্মদপুর এলাকায় এসব ত্রাণসামগ্রী দেয়া হয়।
১৬০ জনের প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আল, ১ কেজি আটা, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১টা সাবান ও ১ প্যাকেট লাচ্চা সেমাই দেয়া হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব সুচরিতা দেব, যুগ্ম সচিব অ্যাডভোকেট নাসিরুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট আ স ম গোলাম ফারুক রুবেল, মোস্তাফিজুর রহমান রিপন, আবু মহিউদ্দীন, সানোয়ার পারভেজ পুলক, ফিরোজ আমিন সরকার, শাকিল আহমেদ, মিজানুর রহমান, নাজিরা আক্তার স্বপ্না, সাবিনা ইয়াসমিন রিপা, ফারুক হোসেন, অমল টিক্কু, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।
জেলা কমিটির নেতৃবৃন্দরা বলেন, করোনায় দেশের ছিন্নমূল মানুষ আর্থিক সমস্যায় জর্জরিত। তাদের পাশে দাড়াবার ক্ষুদ্র প্রয়াসে একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি কেন্দ্রীয় শাখার উদ্যোগ সারাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ ঠাকুরগাঁওয়ে ১৬০ জন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
তারা বলেন, সরকারের পাশাপাশি সকল বিত্তবান মানুষ এবং দল ও সংগঠনকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবতার স্বার্থে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি।
Leave a Reply