মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
ঈদকে সামনে রেখে মহাসড়কে বেড়েছে যাত্রী সংখ্যা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেশিরভাগ অংশই কুমিল্লায়। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার জুড়ে রয়েছে কুমিল্লার অংশে এ মাহাসড়কটি। প্রতি ঈদেই এ মহাসড়কে ঘরমুখি মানুষের চাপ বেড়ে যায় কয়েকগুন। দুর পাল্লার এ মহাসড়কে এবার দুরপাল্লার যান বন্ধ থাকায় বিশৃঙ্খলার যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদে ঘরমুখী মানুষের ভিড়। পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে মোড়ে মোড়ে ঈদে ঘরমুখী মানুষের জটলা। পরিবহন সংকটে গাদাগাদি করেই যেতে হচ্ছে নির্ধারিত গন্তব্যে। দুরপাল্লার যানবন্ধ থাকলেও ঈদে ঘরমুখি মানুষের যাত্রা বন্ধ নেই । দুর পাল্লার যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা ছুটছেন ভেঙ্গে ভেঙ্গে যাত্রা। ফলে তাদের যাত্রা খরচ বেড়েছে কয়েকগুন। যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত যানবাহন না থাকায় কিছু অসাধু চালকরা এর ফয়দা নিচ্ছে। এদিকে বিশৃঙ্খলা ঠেকাতে সড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।
তিন চারগুন বেশি ভাড়া দিয়েই ঈদে ঘরমুখো মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছেই। যানবাহনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে মহাসড়কে পন্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় বেশি।
গণ পরিবহন না থাকলেও আন্তঃজেলা বাস, ছোট ছোট পরিবহন মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি ভাড়া করেই যাচ্ছেন এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে। ভাড়া করা ছোট ছোট পরিবহনেই যাচ্ছেন এক শহর থেকে অন্য শহরে। যানবাহন সংকট থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অপেক্ষমান যাত্রীদের ভিড় দেখা গেছে। মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় চট্টগ্রাম, নোয়াখালী, ফেণী, চাঁদপুর ও লক্ষীপুগামী যাত্রীদের সংখ্যা বেশি।
ঢাকা থেকে কুমিল্লার আসা সোয়াগাজীর বাসিন্দা শাফায়েত হোসেন জানান, সকাল ভোরে ঢাকা থেকে তিনি রওনা দিয়েছেন, প্রথমে দাউদকান্দি পরে চান্দিনা, কুমিল্লা আলেখারচর বিশ^রোড হয়ে সুয়াগাজি আসছেন তাতে তিনি ৪ ভাঙ্গার যাত্রায় প্রায় ৭ টাকা খরচ করেছেন যেখানে তিনি ২৫০ টাকায় আসতে পারেতেন।
ঢাকা থেকে চৌদ্দগ্রাম যাবেন মতিন মিয়ার পরিবার তিনিও কয়েক ভাঙ্গায় আসছেন, স্ত্রী বাচ্চা ও মালামাল নিয়ে অতিরিক্ত টাকা খরচের পাশাপাশি সীমাহীন দূভোর্গের কথা জানালেন তিনি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, মহাসড়কে বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের প্রতিটি পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। তল্লাশি পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনের জন্য মামলা দেওয়া হচ্ছে।
Leave a Reply