বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাঁথিয়ায় দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন ওবায়দুল হক

সাঁথিয়ায় দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন ওবায়দুল হক

বেড়া-সাঁথিয়া প্রতিনিধিঃ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে পাবনা সাঁথিয়ায় ব্যতিক্রমী অনুদান হিসেবে অসহায় দরিদ্র মানুষের ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওবায়দুল হক।

মঙ্গলবার (১০ মে) সকালে সাঁথিয়া দক্ষিণ বোয়ালমারী তার নিজ গ্রামের বাসভবনে প্রথম দিনে ১০ জন অসহায় দ্ররিদ্র পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন। পর্যায়ক্রমে আরও অসহায় দরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করা হবে। এছাড়াও ওবায়দুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে বিভিন্ন ঈদ উপহার দিচ্ছেন বলেও জানা গেছে।
এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মাহমুদ (দেলোয়ার), সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তপন হায়দার (সান), সাঁথিয়ায় পৌর আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাঁথিয়ায় পৌর ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল হক প্রমুখ।

ঢেউটিন পাওয়া ব্যাক্তিদের সাথে এ প্রতিবেদকের কথা হলে খুশি হয়ে কাঁদো কাঁদো গলায় একজন জানান, সাঁথিয়ায় অনেক ধনী মানুষ আছে তাঁরাতো আমাগেরে মত গরীব মানুষের দিকে ফিরেও তাহায় না। ওবায়দুলের কাছে যখন যে আবদার নিয়ে যায় কেউ খালি হাতে ফেরে না।
আমরা সবাই দুয়া করি আল্লাহ যেন তাকে আরও বেশি বেশি করে গরিব মানুষ কে সাহায্য করার তৌফিক দান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com