সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদাগাস্কার জেলে বন্দী বাগেরহাটের দুইজন শ্রমিকের পরিবারের পাশে বাগেরহাট জেলা প্রশাসক

মাদাগাস্কার জেলে বন্দী বাগেরহাটের দুইজন শ্রমিকের পরিবারের পাশে বাগেরহাট জেলা প্রশাসক


মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( বাগেরহাট)ঃ


মাদাগাস্কার জেলে বন্দী বাগেরহাটের দুইজন শ্রমিকের পরিবারের পাশে বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুল হক। 
বাগেরহাট জেলা প্রশাসক এ ব্যাপারে জানান যে, চাইনিজ মালিকানাধীন একটি জাহাজে চারজন বাংলাদেশী কর্মরত থাকা অবস্থায় ২০১৯ সালে মাদাগাস্কারের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হন। মাদাগাস্কার কর্তৃপক্ষের দাবী তারা অবৈধ কাঠ সংগ্রহের উদ্দেশ্যে মাদাগাস্কারের জলসীমায় প্রবেশ করে। অন্যদিকে বাংলাদেশী কর্মীদের তথ্য অনুযায়ী তারা শুধুমাত্র শ্রমিক হিসেবে জাহাজে কর্মরত ছিল। জাহাজের গতিবিধি সম্পর্কে তারা অবগত নন। জাহাজের নাবিক এ বিষয়ে বলতে পারবে। কিন্তু মাদাগাস্কার কর্তৃপক্ষ তাদের এ যুক্তি প্রত্যাখান করে তাদের সকলকে আটক করে। 
উল্লেখ্য, জাহাজের নাবিকসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ চাইনিজ এবং মায়ানমারের। তারা সবাই এখন আটক রয়েছেন। মাদাগাস্কারের কোর্ট তাদেরকে ৫ বছরের কারাদন্ড প্রদান করায় ২০১৯ সাল থেকে তারা জেলে এ দন্ড ভোগ করছেন। উক্ত চারজনের মধ্যে দুই জন হলেন চিতলমারী উপজেলার মো: হাসিব সরকার এবং মংলা উপজেলার মো: আল ইমরান। 
তাদের দেয়া তথ্য অনুযায়ী তারাই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জেল থেকে তারা জানিয়েছেন, তাদের অনুপস্থিতিতে তাদের পরিবার নিদারুন আর্থিক সংকটে রয়েছে। এ বিষয়টি মরিশাসে বাংলাদেশ দূতাবাসে কর্মরত জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুল হকের ছোট ভাই কাউন্সিলর অহিদুল ইসলাম তাঁকে জানালে তিনি তাদের পরিবারকে খুঁজে বের করেন এবং  দুই দফায় চিতলমারী ও মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের  (ইউএনও) মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন।
পাশাপাশি মরিশাস দূতাবাস তাদের মুক্তির বিষয়ে যাতে পরবর্তী কার্যক্রম চালিয়ে যায় সে বিষয়ে তিনি তাদের পরিবারের সদস্যদের সর্বাত্বক সহায়তার আশ্বাস প্রদান করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com