সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মচিমহায় শতভাগ ওষুধ দেয়া হচ্ছে,শতভাগ পরীক্ষা নিরীক্ষা করা হবে

মচিমহায় শতভাগ ওষুধ দেয়া হচ্ছে,শতভাগ পরীক্ষা নিরীক্ষা করা হবে

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবীর বলেছেন, হাসপাতাল থেকে শতভাগ ওষুধ দেয়া হচ্ছে। তিনি আরও বলেন,ভবিষ্যতে শতভাগ পরীক্ষা নিরীক্ষা করা হবে। এতে রোগী ও রোগীর পরিবারের অর্থ সাশ্রয় এবং মানসম্মত পরীক্ষা নিরীক্ষা হবে। ইতিপুর্বে অনেক পরীক্ষা নিরীক্ষা বাইরে হতো। ভবিষ্যতে আর কোন পরীক্ষা নিরীক্ষা বাইরে হবে না।  দালাল ও এম্বুল্যান্সের মাধ্যমে রোগী ও রোগীর লোকজন প্রতারণা থেকে অচীরেই ব্যবস্থা নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেনময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজ রবিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে মচিমহার কার্যক্রম সম্পর্কে সংবাদকর্মীদের সাথেই এক মত বিনিময় সভায় পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবীর এসব কথা বলেন।তিনি জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেবা সহজীকরণে প্রতিটি ওয়ার্ডে ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে,কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা সহজীকরণে কিস্তির ব্যবস্থা করা হয়েছে।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের আলোকে তিনি আরো বলেন, সংবাদকর্মীরা হলো, সমাজের আয়না। তারা যে জিনিসগুলো দেখিয়ে দিতে পারবে, আমার একার পক্ষে তার কখনোই সম্ভব নয়। সংবাদকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সর্বাত্বক সহযোগীতা করুন। কারো চাওয়া পাওয়া অপূর্ণ থাকবে না। অভিযোগ নয়, মাঝে মধ্যে আপনাদের সাথে বসে আপনাদের দেখানো বিষয়গুলো আমলে নিলে অনেক সম্ভাবনা তৈরী হবে।এর আগে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও ফোকাল পার্সন কোভিট মমেকহা ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদেরকে বিস্তারিত অবহিত করেন। সভায় হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ ওয়ায়েজ উদ্দিন ফরাজী, সহকারী পরিচালক ডাঃ জাকিউল ইসলাম, ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com