নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।
কুড়িগ্রামেচলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াই শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।শনিবার সকালে সংগঠনের চেয়ারম্যান রাকিবুর রহমান ও সাংগঠনিক সচিব কেএম শহিদ উল্যা নির্দেশে সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাজুর সহযোগীতা ও কেন্দ্রিয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সুইটের তত্ত্বাবধায়নে এ কার্যক্রমের উদ্ধোধন করেন রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত কুড়িগ্রাম জেলা শাখার কর্মসূচি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সাজু উদ্ভোধন করেন।রবিবার কুড়িগ্রাম জেলার ০৬ নং ওয়ার্ডের হতদরিদ্র কৃষক দিনমজুর ভদ্দর আলী এর দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দরা। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেনশেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রংপুর বিভাগের সাবেক প্রধান সমন্বয়ক ও কেন্দ্রিয় কমিটির সদস্য সাইফুল ইসলাম সুইট বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে কেন্দ্র ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নির্দেশে উপজেলা নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। উপজেলা ‘কল করলেই-নিশ্চিত সেবা’ এমন মন্তব্যও করেন তিনি।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন করোনাভাইরাসের দুর্যোগের মধ্যে কৃষকের পাশে দাঁড়াতে। তাই আমার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীর সমন্বয় কমিটির নেতৃত্বে রংপুর বিভাগে প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের নিয়ে কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি।কৃষক জানান, করোনার মহামারি পরিস্থিতির কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার পেলেও বেশি দাম দিয়ে ধান কেটে ঘরে তুলতে হচ্ছে। এতে করে সব কৃষকের কপালে পুড়ছে এ অবস্থায় মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতেও পারছিলাম না। মাঠে ধান পেকে ঝরে যাচ্ছিল। টাকার অভাবে কাটতে পারছিলাম না। খবর পেয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির নেতার্কমীরা আমার পাকা ধান কেটে আমার বাড়িতে তুলে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হলো। তাদের প্রতি আমার দোয়া রইল।এসময় ধানকাটতে অংশ গ্রহন করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলার যুগ্ন-আহবায়ক ঃ মোঃ রাইসুল ইসলাম বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সদস্যসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত কর্মসূচি বিষয়ে জেলা শাখা এর যুগ্ন-আহবায়ক বলেন,করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বোরো ধান কাটার ভরা মৌসুমে কুড়িগ্রামে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটে কৃষকরা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন। ধান কাটার খরচও পড়ছে বেশি। তাই অনেক দরিদ্র কৃষক ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না।তাই পুরো জেলা জুড়ে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং আমরা সবাই মিলে তা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এবিষয়ে কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ রাইসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে হতদরিদ্র কৃষকদের সুবিধার জন্য আজ রবিবার ধান কেটে ঘরে দিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগীর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এবং আগামীদিনে রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম সুইট এর তত্ত্বাবধানে আগামী দিনেও আমরা এই কর্মসূচি চালিয়ে যাব যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক জীবন এ ফিরে না আসে।
Leave a Reply