মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
চিতলমারীতে ভিজিএফ কার্ডের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথম ধাপে ১ হাজার ২শ ৭৩ জন হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চিতলমারী সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ লিটন আলী।
অন্যান্যদের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, ইউপি সদস্য মোঃ ইব্রাহীম মুন্সী ও শেখ শহীদসহ প্রমুখ।
Leave a Reply