সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে অসহায় দু:স্থ ও ভাসমানদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ময়মনসিংহে অসহায় দু:স্থ ও ভাসমানদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

চলমান করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৬০০ জন দরিদ্র, অসহায়, দু:স্থ ও ভাসমান জনগনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ,এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ সকল উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন।উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ , ১ কেজি আলু ও ১ কেজি লবণ। ময়মনসিংহ নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে স্বাস্হ্যবিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।  এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ,ময়মনসিংহ,মোহাম্মদ শাহজাহান মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),ময়মনসিংহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।করোনাকালে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন দু:স্থ ও ভাসমান জনগণ। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com