সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোষাধ্যক্ষ পদে অতিরিক্ত সচিব নিয়োগ নিয়ে কুবি শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ

কোষাধ্যক্ষ পদে অতিরিক্ত সচিব নিয়োগ নিয়ে কুবি শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ


কুবি প্রতিনিধি:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ প্রদান করায় এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
শনিবার (৮ মে) সংগঠনটির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এই নিন্দা জানানো হয়। 
প্রতিবাদ লিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি রাজনৈতিক ও আদর্শিক সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা ও গবেষনাধর্মী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জ্ঞান বিতরণ ও জ্ঞান সৃষ্টির মাধ্যমে শ্রেষ্ঠ জাতি গঠনে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বিশ্ববিদ্যালয় তথা শিক্ষকগণ অগ্রণী ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সমূহ শিক্ষকতা ও গবেষণায় অভিজ্ঞ শিক্ষাবিদদের দ্বারা পরিচালনা না হওয়া মানে উচ্চ শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তাই কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে একজন সরকারি কর্মকর্তার নিয়োগদান বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপর আমলাতন্ত্রের নগ্ন হস্তক্ষেপ ও উচ্চ শিক্ষা ধ্বংসের নীল নকশা। 
প্রতিবাদ লিপিতে আরো বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে একজন অতিরিক্ত সচিবকে পদায়ন শিক্ষক সমাজকে মর্মাহত করেছে এবং গোটা শিক্ষকদের মাঝে তিব্র ক্ষোভের সঞ্চার করেছে যা বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একজন  অতিরিক্ত সচিবকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এই নিয়োগাদেয় বাতিল পূর্বক প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত ৫ মে রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলর-এর অনুমতিক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ এর ধারা ১৩(১) অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) মোহাম্মদ আবদুল মাননানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com