বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈশ্বরগঞ্জে সংঘর্ষে এক ব্যবসায়ী খুন

ঈশ্বরগঞ্জে সংঘর্ষে এক ব্যবসায়ী খুন


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক দোকানদার খুন হয়েছেন।ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারন্দিয়া ইউনিয়নে।জানা যায়,গুরুতর আহত আজিজুল হককে(৩৯) শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।তিনি নিজের বাড়ির সামনে মুদি দোকান দিয়ে জীবন যাপন করতেন। জানা যায়,আজিজুলের ভাতিজা শাহ আলমের একটি মুদি দোকান রয়েছে।শাহ আলমের দোকান থেকে বাকি জিনিসপত্র নিয়ে টাকা দিচ্ছিলেন না সাখুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সোয়াইব আহমেদ সোহেল।৪ হাজার টাকা নিয়ে গত দেড় বছর ধরে টালবাহানা শুরু করলে টাকা ফেরতের দায়িত্ব নেন সোহেলের চাচাতো ভাই শামছুল হক সবুজ। শুক্রবার বিকেলে শাহ আলমকে টাকা দেওয়ার কথা ছিলো সবুজের। শুক্রবার ইফতারের পূর্ব মুহূর্তে সবুজ ভারতী বাজারে গেলে টাকা চান শাহ আলম। টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন সবুজ। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয় বাজারে। সবুজদের লোকজন শাহ আলমের চাচা ইউনিয়নটির চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন আজাদ মানিকের ওপর হামলা করে। মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মানিক। পরে সবুজদের পক্ষের লোকজন হামলা চালিয়ে মানিকের চাচাতো ভাই আজিজুল হককে গুরুতর জখম করে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আজিজুল।শাহ আলম জানান, গত দেড় বছর ধরে টাকা দেই দিচ্ছি বলে শুধু সময় দিচ্ছিলেন সোহেল। শুক্রবার টাকা চাওয়াকে কেন্দ্র করে তার চাচাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, দোকান বাকি নিয়ে বিরোধে হত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ নিয়ে গ্রামবাসিদের মাঝে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com