ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় শ্রমিকলীগের উপজেলা ও পৌরশাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মে) বোয়ালমারী ওয়াপদা মোড়ে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় শ্রমিকলীগের পৌর শাখার সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আইউব আলী, পৌরশাখার সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. খোকন শিকদার, মহিলা সম্পাদিকা সাবেক কাউন্সিলর বেদানা আক্তার প্রমুখ।
Leave a Reply